Friday, June 20, 2014
Wednesday, March 19, 2014
Monday, March 17, 2014
সংখ্যা
বড্ড নিষ্ঠুর
কাছের মানুষগুলোকে
কোন না কোন সংখ্যা
নিজের কাছেই রেখে দেয় ।
" মানুষের মানুষ প্রয়োজন "
বেঁচে থাকবার তাগিদে
সুদীর্ঘকাল ধরে কাল ধরে
যে মানুষটির সাথে
একটু একটু করে ছোট্ট ছোট্ট
গল্পে ,হাসি ঠাট্টায় বড়
হয়ে ওঠা,
যে ছিল প্রতিটা
বরিবার বিকেল
অথবা
চোখের কোণের জমে থাকা
অশ্রুর অংশিদার হত যে
অশ্রুর অংশিদার হত যে
হঠাৎ-ই দেখি
সেই
কোন না কোন সংখ্যাই তাঁকেও
একদিনের আল্টিমেটামে নিজের
কাছে
রেখে দিয়েছে।
আবার হেঁটে চলা একলা পথে
নিজের মত করে একলা বাঁচা
যেন বিধাতার সুবিশাল
ধরণীও আজ খাঁচা ।-Dedicated to my best friend DIPTO
Thursday, November 14, 2013
স্মরণ

কতদিন সে পথে হাটা হয়না/
পথের ধুলিবালি গুলো ও বুঝি আমায় সচকিত হয়ে জিঙ্গাসা করবে/
তুমি কে গো ? বারে বারে মনে পড়ে সে সময়ের কথা / যখন /
পথের দু ধারের বৃক্ষরাজি যারা তখন
নিতান্তই শিশু /
আমার আনাগোনা ছিল সে পথ ধরে। কখনোবা দু' পায়ে ভর করে বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন ছিলাম/
কখনোবা দ্বিচক্র সাইকেলের
প্যাডেলের উপর পা রেখে সময়ের সাথে পাল্লা দিয়ে চলা।/
কখনো জিঙ্গাসা করা হয়নি পথের ধারের
ঐ শিশু বৃক্ষরাজিকে কেমন আছ তোমরা /
কখনো জিঙ্গাসা করা হয়নি ঐ পথের ধুলিকে কেমন যাচ্ছে তোমার দিনকাল ?
বর্ষার জলে ধুয়ে গেছে আমার শৈশব আমার কৈশোর , বর্ষার জলে ধুয়ে গেছে সেই পথের
ধুলিবালি ও/
বড্ড মনে পড়ছে আমার শৈশব কৈশোরের সেই হেঁটে চলা
পথটাকে ।
-উৎসর্গ আমার কৈশোর ,পদ্মার পাড়ের শহর রাজবাড়ী-কে
পথটাকে ।
-উৎসর্গ আমার কৈশোর ,পদ্মার পাড়ের শহর রাজবাড়ী-কে
টাঙ্গাইল সমাচার
আমরা টাংগাইল্লা পোলাপাইন
যেটা করমু সেটাই আইন
আমরা টাংগাইল্লা পোলাপাইন
... কথায় কথায় ধরমু ফাইন
আমরা টাংগাইল্লা পোলাপাইন
যুদ্ধে ধরছি অস্ত্র,এবার ফাটামু মাইন।
PART আর Shirt আমাগো আলাদা
গলায় ঝুলাই গামছা,পায়ে BATA জুতা
পূবে যমুনা,ঊত্তরে মধুপুর
ঢাকা থেকে কি বেশি দূর?
মুক্তিযুদ্ধের ইতিহাসে আছেন অনেক বীর
টাঙ্গাইল শহর আমাদের লৌহজঙের তীর
শামসুল হক,ভাসানী,কাদের সিদ্দীকীর টাঙ্গাইল
এত সবে শুরু করলাম ,খুলমু নাকি ফাইল?
আমাদের পণ্য বলে খ্যাত WALTON
সেটা তো আমাদের টাঙ্গাইলের-ই ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন
যে নওয়াব আলীর নামে
উনি যে আমাদের ধনবাড়ির–ই নবাব ছিলেন
সেটা কি সবাই জানে ?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি করেছিলেন দান।
এটা আমাদের টাঙ্গাইলের সম্মান।
বাংলার মহসিন বলে খ্যাত রনদা প্রসাদ সাহা
টাঙ্গাইল্লারা জানো তো তার কথা ?
বিশ্বখ্যাত জাদুকর পি.সি সরকার
সমগ্র বিশ্ব দেখেছে তার জাদুর কারবার
বিজয় পরবর্তি বাংলাদেশের ৩য়
রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী
’৪৭ পরবর্তি অবিভক্ত পাকিস্তানের সংসদের
স্পিকার আব্দুল হামিদ চৌধুরী
পিতা তাহার,
আরো আছে আমাদের
বিশ্বনন্দিত টাঙ্গাইলের তাঁতের শাড়ি
আছে দর্শনীয় ধনবাড়ি আর মহেরা
জমিদার বাড়ি
পাল তোলা নৌকা,আর টমটম গাড়ি
যমুনায় মিশেছে আমাদের ধলেশ্বরী,
আমাদের টাঙ্গাইল,নিরস মনে জাগায় প্রাণ
পোড়াবাড়ির চমচম আর ধনাবাড়ির
রসগোল্লায় যদি করেন স্নান
মধুপুরের আনারস আর গজারীর বন
বলি এই বার একটু ক্ষান্ত হন
আর একটু বলতে বাকি সরিষা ফুলের কথা
পথের দু’ ধার জুড়ে দেখে বিমুগ্ধ হই তথা।
পরিশেষে সেই ,
"নদী,চর খাল বিল গজারীর বন
টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন"
Monday, July 22, 2013
বিদায় বেলায়
তোমাকে হারিয়ে ফেলেছি
বর্ষার ঝড়ে পড়া জলের সাথে
গ্রীষ্মের কড়া রোদে ঝড়ে পড়া
অম্র মুকুলের সাথে
তোমাকে হারিয়ে ফেলেছি
তোমাকে হারিয়ে ফেলেছি
আমার জন্মদিনে
কেননা
সেবার তো আরো একটু
বড় হয়েছি
তোমাকে খুজে পাইনি
বসন্তের বাতাসে
হয়তোবা সেই বিশেষ দৃষ্টি
হারিয়ে ফেলেছি
ওহ হ্যাঁ আমি তো এখন
বাই ফোকাল চশমা পড়ি
তোমাকে হারিয়ে ফেলেছি
জীবন থেকে
বিশেষ কিছু মানুষের
প্রস্থানের সাথে সাথে
একটু একটু করে
তাঁরাই তোমার নিয়ামক ছিল
ঠিক যেমন অক্সিজেন নিজে
না জ্বলেও অন্যকে জ্বালায়
বর্ণ, শব্দ, মাত্রা
অনুভব, প্রকাশ
তোমাদের হারিয়ে ফেলেছি
কবিতা তুমি আজ অনেক দূরে
তোমাকে হারিয়ে ফেলেছি।
Subscribe to:
Posts (Atom)




