Wednesday, May 15, 2013
Thursday, February 14, 2013
ভালোবাসি বাবা তোমায়
আজ তাকে বলেছিলাম
ভালোবাসি
শত সংকোচ বিদীর্ণ করে
বলেছিলাম ভালোবাসি
কপালে একটি চুমু এঁকে
বলেছিলাম ভালোবাসি
তিনটি গোলাপ হাতে
বলেছিলাম ভালোবাসি
আলতো করে তাঁকে
বুকে জড়িয়ে নিয়েছিলাম
আর বলেছিলাম ভালোবাসি
অবশেষে তার ঠোঁটের কোণে
জমেছিল একটু ফোটা হাসি
আর আমি বলেছিলাম
ভালোবাসি
সে যে আমার প্রাণ প্রিয়
বাবা
ভালোবাসি
শত সংকোচ বিদীর্ণ করে
বলেছিলাম ভালোবাসি
কপালে একটি চুমু এঁকে
বলেছিলাম ভালোবাসি
তিনটি গোলাপ হাতে
বলেছিলাম ভালোবাসি
আলতো করে তাঁকে
বুকে জড়িয়ে নিয়েছিলাম
আর বলেছিলাম ভালোবাসি
অবশেষে তার ঠোঁটের কোণে
জমেছিল একটু ফোটা হাসি
আর আমি বলেছিলাম
ভালোবাসি
সে যে আমার প্রাণ প্রিয়
বাবা
Monday, February 4, 2013
তোমার জন্য
এক পশলা বৃষ্টি নামালাম
সাথে হিমেল হাওয়া ,
নদী পাড়ে তোমার অপেক্ষায়
আমার শুন্য খেয়া ।
এনেছি ফাগুনের কাশফুল,
বাঁধতে খোপার চুল ।
এনেছি
রাত জাগা হাসনাহেনার সুবাস
আছে জোসনার আলোতে ভরা
আমার নিবাস;
তোমার অপেক্ষায়।
Saturday, November 10, 2012
প্রেম
(ব্যাঙ্গাত্ন্যক)
একদা প্রেম গুলো নিষিদ্ধ
ছিল
সমাজের কাছে ( শৈশব) ।
এক সময় প্রেম গুলো
বন্দী ছিল (কৈশোর)-
রমনা পার্ক ,বুড়িগঙ্গা বা আশুলিয়ার
ডিঙ্গিতে কিংবা
চন্দ্রিমা উদ্যানের
গাছপালা ঘেরা
লেকের ধার ঘেঁষে ।
কিংবা
বোটানিক্যাল গার্ডেনের
বৃক্ষছায় ।
এক সময় প্রেম গুলো কৈশোর
পেরিয়ে যৌবনে পা রাখল
সে সময় প্রেমগুলো বন্দী হল
মিরপুর বাধের ধার ঘেঁষে বা
উত্তরা টু বনানীর
রাজপথে ছুটে চলা
সিএনজির ভেতর ।
আর নয়,
প্রেমগুলো আজ মুক্ত হতে
শিখেছে ,যৌবন পেরিয়ে সে আজ
বৃদ্ধ
একের পর এক জয় করতে করতে
সে আজ চায়
লোকারণ্য
পাবলিক বাসের লোকে ভরা ভিড়ও
করতে জয়
সমাজ ভাসে ভাসুক প্রেমে হবে না ক্ষয়
?? আমরা তাহলে কোথায়
পালাব,কোথায় পালাব
নিয়ে আমাদের হেয়, লাজ
শরম??
Monday, September 17, 2012
রাত্রি
সবচেয়ে সুন্দর যে সময়
-রাত্রি
সবচেয়ে পবিত্র যে সময়
-রাত্রি
সবার আকাঙ্খিত যে সময়
-রাত্রি
কর্মময় দিনের সব
ভুল আর প্রাপ্তির উদযাপন
-রাত্রি
মস্তিষ্কের পূর্ণ বিশ্রাম
-রাত্রি
মনের গভীর থেকে নিংড়ানো সব
কথার পরিস্ফুটন
-রাত্রি
আপনজনকে গভীরভাবে স্মরণ
-রাত্রি
প্রিয়জনের সাথে ভালবাসার বিনিময়
-রাত্রি
অপরাধ যখন কতৃতৱ পায়
-রাত্রি
-রাত্রি
আমার মাঝে আমি
আমাকে ফিরে পাই
-রাত্রিতে
Monday, June 25, 2012
প্রত্যাবর্তন
তোমায় আমি ভালোবাসি,
ভালোবাসি তোমার দেয়া সব আঘাত আর যন্ত্রণা ;
জর্জরিত হই তোমার কড়া মন্তব্যে।
তুমি কি আমার হবে কি না; জানি না
বহুদূর চলে যাব পৌছে দিয়ে তোমায় তোমার গন্তব্যে।
হয়তোবা তখন হন্যে হয়ে খুঁজবে আমায়
কৃত ভুল স্মরণ করে হৃদয় ভরবে ব্যাথায়।
কিন্তু ঐ যে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া
সময় গুলো,
যা তোমার ভুলের বলী হয়েছে।
তোমায় নিয়ে বাঁধা স্বপ্নগুলো নোনা জল ধুয়ে দিয়েছে।
Friday, June 15, 2012
ক্লান্তি
কোন এক আকাশের জমাট
বেঁধে থাকা মেঘ গুলো
বাতাসের তোড়ে উড়ে এসে
মনের আকাশের দ্বারে কড়া নেড়েছিল।
আমিও সরল মনে খুলে দিয়েছিলাম।
বহুকাল ধরে
সে আকশে মেঘ জমে না
শুকনো বাতাস আর কড়া রোদ্রের
দাবদাহে
ঘর্মাক্ত ছিলাম
তাই
একটু বৃষ্টির আশা করতেই পারি
আল্লাহর করুণা আমি ভাবতেই পারি
কিন্তু সে মেঘের সাথে যে
এক মহাকাল ঝড় আসবে তা তো ভাবি নি
বাতাসের তোড়ে ভেঙ্গে যাবে আমার
শখের ফুলদানি,ছিড়ে যাবে কবিতার
পান্ডুলিপি; তা তো ভাবি নি
আমি বারাবারে মূর্ছা যাই
অবচেতন হয়ে পড়ি।
আজ অন্যের আকাশের মেঘ এসে
আমার আকাশে
বৃষ্টি ঝরায়।
নোনা বৃষ্টি ঝড়ায়।
Subscribe to:
Posts (Atom)






