Tuesday, March 13, 2012

বোলো না ভালোবাসি

কখনো বোলো না ভালোবাসি
মুখে বোলো না ভালোবাসি
ভালোবাসা তো নয়
চারটি বর্ণের
বন্দী কোনো শব্দ মাত্র
ভালোবাসা তো নয়
১৪ ফেব্রুয়ারি একগুচ্ছ
গোলাপ হাতে প্রেমিকাকে
হাটু গেঁড়ে বলা
ভালোবাসি।
অথবা
নয়তো কোন
ক্ষুধার্ত শকুনের মত
খাবলে খাওয়া কোন
কিশোরীর রাত জেগে বাঁধা
স্বপ্ন গুলো।
ভালোবাসা তো নয়
ঘুম পাড়ানী গান শুনিয়ে
নৈঃশব্দের ঘোরে
নিরবে নিভৃতে
নিরাভরণা নীল-নয়নাকে
নিঃস্ব করার
নীল নকশা।।
কখনো বোলো না ভালোবাসি
মুখে বোলো না ভালোবাসি
ভালোবেসে শুধু ঐ
মৃন্ময়ী মর্মে এঁকে দাও
নিজের নামখানি।

1 comment: