Saturday, May 5, 2012

স্পর্শ





আজ আর তোমাকে স্পর্শ করবার
লোভ,
সামলাতে পারছি নে
দু' হাতের তালুর মাঝে
বন্দী করব তোমার
সফেদ কোমল কপোল।
পরিশেষে আলতো ভাবে
ঐ অধরে এঁকে দেব আমার
ঔষ্ঠের পুরুত্ব।
হে, সুকেশী ললনা
স্থির হও ,
অনুভব কর আমার ভালোবাসার
গভীরতা।।

No comments:

Post a Comment