Tuesday, April 24, 2012

বিদায় জানাব বলে




এখানে ঠায়
দাঁড়িয়ে থাকব
তোমাকে বিদায় জানাব বলে
রোদে পুড়ে ,
শ্রাবণের জলে ভিজে ,
দাঁড়িয়ে থাকব ;
তোমাকে বিদায় জানাব বলে
ধৈর্য্যের বাঁধে পেরেক ঠুকলেও
আধ ফোটা নড়ব না,
শুধু তোমাকে বিদায় জানাব বলে
ভেঙে যাব তবু মচকাবো না
ঠায়
দাঁড়িয়ে থাকব ,
শুধু তোমাকে বিদায় জানাব বলে
শেষবেলায় তোমার
মস্তকে হাতবুলিয়ে
সুখী হবার মন্ত্র পড়ে দেব
বলে,আমি আজও  দাঁড়িয়ে।
তোমাকে না পাবার যন্ত্রণায়
আজ চিৎকার করে কাঁদব বলে
ঠায়
দাঁড়িয়ে থাকব,
নোনা জলে তোমায় বিদায় জানাব বলে
জানি তুমি
তুমি তো আমার পথ চলার
সঙ্গী হবে না,
তবু তোমাকে বিদায় জানাব বলে
আমি ঠায় দাঁড়িয়ে ।
তোমায় ভালোবাসি বলে
তোমার সুখের কাছে তোমায়
বিকিয়ে দেব ;

আমি ঠায় দাঁড়িয়ে থাকব
তোমায় বিদায় জানাব বলে...।।


No comments:

Post a Comment