Tuesday, April 17, 2012

বাস্তববাদী নই আমি

-নাজমুল আহসান
সে আমাকে বাস্তবতার
সাথে পরিচিত করায়
কিন্তু আমি তো
বাস্তববাদী নই
ঘৃণা করি বাস্তবতাকে
বাস্তবতায় রোগ ,শোক
জরা আছে
ভালোবাসার মৃত্যু আছে
বাস্তবতায় স্বপ্ন নামক রোগ আছে
সেই স্বপ্ন ভাঙ্গনের ভয় আছে 
বাস্তবতায় রঙ আছে
বৃষ্টি আছে
বৃষ্টির জলে রঙ ধুয়ে যাবার
ভয় আছে
আমি বাস্তববাদী নই
বাস্তবতায় স্বজন আছে
ভালোবাসার লোক আছে
পথ আছে সেই পথের সঙ্গী আছে
বাস্তবতায় চোখ আছে
চোখে অশ্রু নামক জল আছে
আমি স্বপ্নালু অজীব প্রাণ
লাখো কোটি রঙ নাই
রঙ কিনবার সাধ্য নাই
খুব সহজেই স্বপ্ন আঁকি
সাদা-কালোয় স্বপ্ন আঁকি
আমি বাস্তববাদী নই
স্বপ্নালু এক অজীব প্রাণ

No comments:

Post a Comment