কিভাবে করব
তোমায় সম্ভাষণ
কোন আচারেই বা
করব তোমায় গ্রহণ ?
তুমি তো নও আমার
ঈদের বাজারে
দীর্ঘ লাইনের পর
পাওয়া ঐ ট্রেনের টিকিট খানি
নও আমার বেকারত্ব
ঘোচানো চাকুরিটা
তুমি তো নও
অ্যাথলেটে প্রথম
হওয়া আমার কোন
পুরষ্কার
তুমি তো নও
বাবার কাছে ঘ্যান ঘ্যানিয়ে
পাওয়া বাইসাইকেল খানি
তুমি তো সেই
মেঘ হয়ে যে সূর্য থেকে
আড়াল করো আমায়
তুমি তো সেই রুধির ধারা
দেহের অন্তড়ালে থেকে
মনকে পরিচালনা করো
শুধু কেটে গেলে
ফিনকি দিয়ে রক্ত ঝরে।
তোমায় সম্ভাষণ
কোন আচারেই বা
করব তোমায় গ্রহণ ?
তুমি তো নও আমার
ঈদের বাজারে
দীর্ঘ লাইনের পর
পাওয়া ঐ ট্রেনের টিকিট খানি
নও আমার বেকারত্ব
ঘোচানো চাকুরিটা
তুমি তো নও
অ্যাথলেটে প্রথম
হওয়া আমার কোন
পুরষ্কার
তুমি তো নও
বাবার কাছে ঘ্যান ঘ্যানিয়ে
পাওয়া বাইসাইকেল খানি
তুমি তো সেই
মেঘ হয়ে যে সূর্য থেকে
আড়াল করো আমায়
তুমি তো সেই রুধির ধারা
দেহের অন্তড়ালে থেকে
মনকে পরিচালনা করো
শুধু কেটে গেলে
ফিনকি দিয়ে রক্ত ঝরে।
No comments:
Post a Comment