Monday, June 25, 2012

প্রত্যাবর্তন






তোমায় আমি ভালোবাসি,
ভালোবাসি তোমার দেয়া সব আঘাত আর যন্ত্রণা ;
জর্জরিত হই তোমার কড়া মন্তব্যে।
তুমি কি আমার হবে কি না; জানি না
বহুদূর চলে যাব পৌছে দিয়ে তোমায় তোমার গন্তব্যে।
হয়তোবা তখন হন্যে হয়ে খুঁজবে আমায়
কৃত ভুল স্মরণ করে হৃদয় ভরবে ব্যাথায়।
কিন্তু ঐ যে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া
সময় গুলো,
যা তোমার ভুলের বলী হয়েছে।
তোমায় নিয়ে বাঁধা স্বপ্নগুলো নোনা জল ধুয়ে দিয়েছে।

Friday, June 15, 2012

ক্লান্তি





কোন এক আকাশের জমাট
বেঁধে থাকা মেঘ গুলো
বাতাসের তোড়ে উড়ে এসে
মনের আকাশের দ্বারে কড়া নেড়েছিল।
আমিও সরল মনে খুলে দিয়েছিলাম।
বহুকাল ধরে
সে আকশে মেঘ জমে না
শুকনো বাতাস আর কড়া রোদ্রের
দাবদাহে  ঘর্মাক্ত ছিলাম
তাই
একটু বৃষ্টির আশা করতেই পারি
আল্লাহর করুণা আমি ভাবতেই পারি
কিন্তু সে মেঘের সাথে যে
এক মহাকাল ঝড় আসবে তা তো ভাবি নি
বাতাসের তোড়ে ভেঙ্গে যাবে আমার
শখের ফুলদানি,ছিড়ে যাবে কবিতার
পান্ডুলিপি; তা তো ভাবি নি
আমি বারাবারে মূর্ছা যাই
অবচেতন হয়ে পড়ি।

আজ অন্যের আকাশের মেঘ এসে
আমার আকাশে
বৃষ্টি ঝরায়।
নোনা বৃষ্টি ঝড়ায়।

Friday, May 11, 2012

সম্পর্কহীন সম্পর্ক




আমরা দু’জন ই জানি তা,
আমাদের দুটি পথ কখনো
এক হবার নয়।

তবুও একে অপরের
পথ সঙ্গী হই।

কিছু অশ্রু কিছু ম্লান হাসির গল্প,
কিছু ছোট ছোট পদক্ষেপ,
কিছু না জানা কথা,
কিছু বিষাদ
এসবের কারণ হব আমি।

বিনিময় ?
হুমমমম-
বিনিময়ে
তোমার কিছু
কারণের, কিছু শব্দের আর বর্ণের
অংশীদার হব।

বেশি নয় অল্প কিছু পথ
তোমার সঙ্গী হব।
ঐ যে ঐ পথের
শেষ মাথা অব্দি।
বুঝো নি বুঝি ?
ঐ যে ঐ পাকা পথের শেষ
ঐটুকু অব্দি।

ঐ পথের মোড় ই
আমাদের ঠেলে দেবে
দুজনকে দুই দিকে;
আপন আপন গন্তব্যের পানে।
যে গন্তব্য আমাদের আকাঙ্ক্ষিত
রঙ্গিন দিনের স্বপ্ন বোনে!!

একা একা যেতে কি ভয় পাবে?
ভয় পাবার কিছু নেই,
হয়তোবা সেখানে
আরও এক জন আগন্তুক অপেক্ষা করছে ;
তোমারই জন্য।
একলা সে পথিককে সঙ্গ দেবে ,
সঙ্গী হবে।
মোড়ে-মোড়ে,
বাঁকে-বাঁকে, জীবনের
টান ;
এই টানে কখনো বা
এ দেহ ফিরে পায় প্রাণ ;
কখনও বা দুঃস্বপ্নের ঘ্রাণ ।
এ সম্পর্ক -
সময়ের ,
কাগজের বা
 স্বার্থের বন্ধনীতে আবদ্ধ নয়।

Saturday, May 5, 2012

স্পর্শ





আজ আর তোমাকে স্পর্শ করবার
লোভ,
সামলাতে পারছি নে
দু' হাতের তালুর মাঝে
বন্দী করব তোমার
সফেদ কোমল কপোল।
পরিশেষে আলতো ভাবে
ঐ অধরে এঁকে দেব আমার
ঔষ্ঠের পুরুত্ব।
হে, সুকেশী ললনা
স্থির হও ,
অনুভব কর আমার ভালোবাসার
গভীরতা।।

Tuesday, April 24, 2012

বিদায় জানাব বলে




এখানে ঠায়
দাঁড়িয়ে থাকব
তোমাকে বিদায় জানাব বলে।
রোদে পুড়ে ,
শ্রাবণের জলে ভিজে ,
দাঁড়িয়ে থাকব ;
তোমাকে বিদায় জানাব বলে।
ধৈর্য্যের বাঁধে পেরেক ঠুকলেও
আধ ফোটা নড়ব না,
শুধু তোমাকে বিদায় জানাব বলে।
ভেঙে যাব তবু মচকাবো না
ঠায়
দাঁড়িয়ে থাকব ,
শুধু তোমাকে বিদায় জানাব বলে।
শেষবেলায় তোমার
মস্তকে হাতবুলিয়ে
সুখী হবার মন্ত্র পড়ে দেব
বলে,আমি আজও  দাঁড়িয়ে।
তোমাকে না পাবার যন্ত্রণায়
আজ চিৎকার করে কাঁদব বলে
ঠায়
দাঁড়িয়ে থাকব,
নোনা জলে তোমায় বিদায় জানাব বলে।
জানি তুমি
তুমি তো আমার পথ চলার
সঙ্গী হবে না,
তবু তোমাকে বিদায় জানাব বলে
আমি ঠায় দাঁড়িয়ে ।
তোমায় ভালোবাসি বলে
তোমার সুখের কাছে তোমায়
বিকিয়ে দেব ;

আমি ঠায় দাঁড়িয়ে থাকব
তোমায় বিদায় জানাব বলে...।।


Tuesday, April 17, 2012

বাস্তববাদী নই আমি

-নাজমুল আহসান
সে আমাকে বাস্তবতার
সাথে পরিচিত করায়
কিন্তু আমি তো
বাস্তববাদী নই
ঘৃণা করি বাস্তবতাকে
বাস্তবতায় রোগ ,শোক
জরা আছে
ভালোবাসার মৃত্যু আছে
বাস্তবতায় স্বপ্ন নামক রোগ আছে
সেই স্বপ্ন ভাঙ্গনের ভয় আছে 
বাস্তবতায় রঙ আছে
বৃষ্টি আছে
বৃষ্টির জলে রঙ ধুয়ে যাবার
ভয় আছে
আমি বাস্তববাদী নই
বাস্তবতায় স্বজন আছে
ভালোবাসার লোক আছে
পথ আছে সেই পথের সঙ্গী আছে
বাস্তবতায় চোখ আছে
চোখে অশ্রু নামক জল আছে
আমি স্বপ্নালু অজীব প্রাণ
লাখো কোটি রঙ নাই
রঙ কিনবার সাধ্য নাই
খুব সহজেই স্বপ্ন আঁকি
সাদা-কালোয় স্বপ্ন আঁকি
আমি বাস্তববাদী নই
স্বপ্নালু এক অজীব প্রাণ

Thursday, April 5, 2012

সম্ভাষণ

কিভাবে করব
তোমায় সম্ভাষণ
কোন আচারেই বা
করব তোমায় গ্রহণ ?

তুমি তো নও আমার 
ঈদের বাজারে
দীর্ঘ লাইনের পর

পাওয়া ঐ ট্রেনের টিকিট খানি

নও আমার বেকারত্ব
ঘোচানো চাকুরিটা

তুমি তো নও
অ্যাথলেটে প্রথম
হওয়া আমার কোন 
পুরষ্কার

তুমি তো নও
বাবার কাছে ঘ্যান ঘ্যানিয়ে
পাওয়া বাইসাইকেল খানি

তুমি তো সেই
মেঘ হয়ে যে সূর্য থেকে
আড়াল করো আমায়

তুমি তো সেই রুধির ধারা
দেহের অন্তড়ালে থেকে
মনকে পরিচালনা করো

শুধু কেটে গেলে
ফিনকি দিয়ে রক্ত ঝরে।